print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, নভেম্বর,২০২১

আল মাহমুদ – সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে উল্লাপাড়ায় নির্বাচনী প্রচার প্রচারণা বসে নেই প্রার্থীরা।জয়লাভ করতে সারাক্ষণ চলছে ওয়ার্ডে ওয়ার্ডে এবং গ্রাম গ্রামে উঠান বৈঠক ও গনসংযোগ।

এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৪ ঘটিকায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চক-খাদুলী গ্রামে নির্বাচনী উঠান বৈঠক ও গণ সংযোগ করেন অত্র ইউনিয়নের ২য় বারের নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক সফল চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির লিটন।

উক্ত উঠান বৈঠক ও গণ সংযোগ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ লাজেম উদ্দিন প্রাং এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহী বজলার রহমান বাপ্পি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে,একযোগে কাজ করার প্রত‍‍্যেয়ে মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন অত্র ইউনিয়নের ২য় বারের নৌকা মার্কা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ হুমায়ুন কবির লিটন।

বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুনরায় দলীয় প্রার্থী মনোনীত হওয়ায়,স্থানীয় ভোটার ও স্থানীয় আওয়ামীলীগ আবারো জয়ী হওয়ার লক্ষে কাজ করতে প্রস্তুত।

উক্ত উঠান বৈঠক ও গণ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জনাব ফয়সাল কাদের রুমি, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব শাহী বজলার রহমান বাপ্পি, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম- বিষয়ক সম্পাদক ও বড়পাঙ্গাসী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আঃ কুদ্দুছ আনছারি,৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সন্মানিত সভাপতি হাজী মোঃ ছাইদুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব শাহীন আলম।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগ,,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ তৃণমূল আওয়ামীলীগের সকল নেতা-কর্মীরা।

উক্ত উঠান বৈঠকে বর্তমান চেয়ারম্যান ও দলীয় প্রার্থী মোঃ হুমায়ুন কবির লিটন পুনরায় দলের প্রার্থিতা পাওয়ায় সকলের নিকট দোয়া চেয়ে আগামী ২৮ নভেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

উক্ত গণ সংযোগ ও উঠান বৈঠকে যোগদান করার জন্য চাকসা থেকে বিশাল মটর সাইকেল বহর নিয়ে বিশাল মিছিল নিয়ে আসেন নৌকা প্রার্থীর সমর্থকেরা।