
প্রকাশিত,৩০, সেপ্টেম্বর,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযানে কলমাকান্দা উপজেলা সিধলী পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ২৫ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ এবং দুইটি মোটরসাইকেল সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জেলার দক্ষ এবং চৌকস পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, নেত্রকোণায় পুলিশের বিশেষ টিম প্রতিদিন মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আজকেও পূর্বধলা উপজেলায় ডিবি পুলিশ ২০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ সহ ২ জনকে গ্রেফতার করে এবং কলমাকান্দা উপজেলার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্র চেকপোস্টে ভারতীয় নিষিদ্ধ ২৫ বোতল মদ, দুইটি মোটরসাইকেল সহ ২ জন গ্রেফতার করা হয়েছে।
তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ আরো জানান, নেত্রকোণায় মাদকের সয়লাব যাহা প্রমাণিত।
আমার পুলিশ প্রতিদিন বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করছে মাদক ব্যবসায়ীদের। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এই জেলায় মাদককে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ।


