print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত করেন নেত্রকোণা জেলার আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা যায় নেত্রকোণা জেলার ১০টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীরা প্রিয় নেত্রী ৭৬ তম জন্মদিন উপলক্ষে জন্মদিনের কেক কাটেন এবং মসজিদ, মন্দিরে প্রিয় নেত্রীর দীর্ঘায়ু শান্তি কামনা করে মোনাজাত-দোয়া করেন।

তারই লক্ষ্যে আজ নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি প্রিয় নেত্রীর দীর্ঘায়ু কামনা করে কেক এবং দোয়া মাহফিলের আয়োজন করেন।
উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার বার বার নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,
নেত্রকোণা জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সহকারী পুলিশ সুপার(প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।