
প্রকাশিত,২০, অক্টোবর,২০২৩
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা প্রথম প্রহর অনুষ্ঠিত মাধ্যমে শুভ সূচনা।
তারই লক্ষ্যে নেত্রকোণা জেলার সুযোগ্য,দক্ষ,সৎ ও মানবিক জেলা প্রশাসক শাহেদ পারভেজ নেত্রকোণা জেলা শহরে প্রতিটি দূর্গা মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এবং পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা গণ।
পরিদর্শনকালে সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ উপস্থিতি দর্শনার্থীদের উদ্দেশ্য বলেন আনন্দ-উল্লাস করুন এবং সুন্দর সুস্থ ধারায় দুর্গাপূজা পালন করুন তবে
ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তায় রেখে কিন্তু কোন প্রকার অরাজকতা সৃষ্টি কিংবা কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহবান জানান।
তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মহাশষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আইনশৃঙ্খলা বজায় রেখে সুন্দর সু-শৃঙ্খল ভাবে পালন করার জন্য জেলার প্রতিটি উপজেলায় সাদা পোশাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আমাদের সর্বাত্মক নজরদারি রয়েছে।


