
প্রকাশিত,০৩, ফেব্রুয়ারি,২০২৪
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়নে সিংহের বাংলা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় রাইদুমরুহী সমৃদ্ধি ইউনিট কার্যালয় প্রাঙ্গনে অদ্য ০৩ ফেব্রুয়ারি বার্ষিকক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়।
এতে ২৫ টি শিক্ষা সহায়তা কেন্দ্রের নির্বাচীত শিক্ষার্থী এবং ০৯ টি ওয়ার্ডের যুবরা অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে ১ম,২য় এবং ৩য় স্থান প্রাপ্ত সবাইকে পুরুস্কার প্রদান করা হয়।
ফুটবলে চ্যাম্পিয়ন হয় ০৮ নং ওয়ার্ড। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন কুমার পাল ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কাজী ছহুল আহমেদ কর্মসূচি পরিচালক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণা। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ জজ খান, ইউপি সদস্য জহিরুল ইসলাম এবং ময়রুহী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
সার্বিক পরচালনায় দায়িত্বে ছিলেন মোঃ তরিকুল ইসলাম কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি।
#আয়োজনেঃ স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোনা।
#সহযোগিতায়ঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা।


