
প্রকাশিত,০৮, ডিসেম্বর,২০২১
নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারী সদরের কুন্দপুকুর বউবাজারের ট্রেনে কাটা পড়ে নিহত ৪জন।
সকাল সকাল রেললাইনে বসে রোদ পোহাচ্ছিল তারা। হঠাৎ ট্রেনে এসে যেনো সব তছনছ করে গেলো। ঘটনাটি আজ নীলফামারী সদরের কুন্দপুকুর বউবাজারের। যেখানে ট্রেনে কাটা পড়ে তিন শিশু সহ চার জন নিহত হয়।
আজ (৮, ডিসেম্বর) সকাল অনুমান ০৮.৪৫ মিনিটে নীলফামারী সদর উপজেলাধীন কুন্দপুকুর বউবাজারে রেললাইনের উপর ট্রেনে কাটা পড়ে তিনজন শিশু সহ চার জন নিহতের খবর পাওয়া গেছে।
একজনের বয়স সাত বছর, একজনের পাঁচ বছর, একজনের সাড়ে তিন বছর এবং শামীম নামের এক ব্যক্তি তাদেরকে বাঁচাতে গিয়ে সেও মৃত্যুবরণ করেছে মর্মে জানা যায়। দুইজন ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়।


