
প্রকাশিত,০৪, ডিসেম্বর,২০২২
আশিকুর রহমান, ষ্টাফ রিপোর্টারঃ-
ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রাম আলোচিত নিহত ছাত্রদল নেতার নয়নের বাড়িতে আ” লাগের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার,(৩, ডিসেম্বর) স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিহত নয়নের পরিবার খোঁজখবর নিতে গেলে আওয়ামীলীগ বাধার মুখে পড়ে।পরবর্তীতে আওয়ামীলীগ ও বিএনপি মধ্যে ব্যাপক সংঘর্ষ হলে এতে টেঁটাবিদ্ধসহ আহত হয় প্রায় ২৫ জন।
এক পযার্য়ে সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছে।এর মধ্য তারা হলেন চরশিবপুরে গ্রামের মূনহাজ মাষ্টারের মোঃমনির হোসেন (৫৩),একই গ্রামে মোঃজয়লান আবদীন (৪৫),ইছাপুর গ্রামের আদর্শ মিয়ার ছেলে আনোয়ার হোসেন( ৪০), দোলারামপুর গ্রামে আমিন হোসেন(২৭),শান্তিপুর হোসেন মিয়ার ছেলে ফজর আলী(২৩),একই গ্রামের জাহিদুল হাসান(২২)চরশিবপুরে গ্রামেরব মোঃমনির মেম্বারের ছেলে মোঃ রাসেল( ৩২),মনির হোসেন ও জয়লান আবদীন গুরুতর জখম হলে ঢাকা মেডিকেল পাঠানো হয়। আনোয়ার হোসেনের মাতায় ২০ টি সেলাই লাগে।অন্যান্য রোগীদের বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের নরসিংদী ও আড়াই হাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত ছাত্রদল নেতা নয়নের বাড়িতে বাধা দিলে একপর্যায়ে মধ্য সংঘর্ষ শুরু হয়। আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ ঘটলে সোনারামপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ ২৫ জন আহত হয়।
খোঁজ নিয়ে জানা যায় ছাত্রদল নেতা নিহত নয়নের পরিবার কে বিএনপি স্থানীয় নেতাকর্মী দেখতে গেলে পথে শাহিন চেয়ারম্যানের লোকজনের উপর হামলা করে।
বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা ডাঃ মোঃ ফয়সাল কবির জয় বলেন,কয়েকজন রোগী গুরুতর আহত। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।
সোনারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন মিয়া বলেন, বিএনপির লোকেরা আমাদের উপরে হামলা করেছে।
বাঞ্ছারামপুর বিএনপি সদস্য সচিব একে এম মুছা বলেন,কে বা কারা নয়নের বাড়িতে গেছে আমরা জানি না।যদি আমরা জানি তাহলে আমরা পরে জানাবো।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নুরে আলম বলেন,যারা এই সংঘর্ষের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখিত গত ১৯ এ নভেম্বর ২০২২ ইং কুমিল্লা সমাবেশ কে সফল করার লক্ষে লিফটে বিতরণের সময় বাঞ্ছারামপুর সদরে মোল্লা বাড়ির সামনে পুলিশের সাথে সংঘর্ষে ঘটলে সোনারামপুরে ছাত্রদল সভাপতি নয়ন মিয় পুলিশের গুলিতে নিহত হয়।


