
প্রকাশিত, ১৭ মার্চ, ২০২১
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াঃ
১৭ মার্চ, ২০২১ রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটি উপলক্ষে নাসিরনগর উপজেলাকে নতুন সাজে সাজানো হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিবসটিতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করে পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে দশটায় উপজেলার অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ বি,এম ফরহাদ হোসেন এমপি। জাতির জনকের বিভিন্ন দিক তুলে ধরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল ইয়াজ হোসেন ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারিক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতি জনকের জীবনী নিয়ে ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
মোঃ আব্দুল হান্নান
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া


