
প্রকাশিত,১৩, জুন,২০২১
আলী জাবেদ মান্না, নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মা-বাবাকে নির্যাতন করার অভিযোগে অবাধ্য পুত্র মো: শরীফ উদ্দিন (২২) কে মোবাইল কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছ। দন্ডপ্রাপ্ত শরীফ উদ্দিন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের সমীর উদ্দিনের পুত্র। (১৩ জুন) রোববার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন। সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত শরীফ উদ্দিন দীর্ঘদিন যাবত তার মা-বাবাকে নির্যাতন করে আসছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার মা- বাবাকে নির্যাতন না করার জন্য একাধিক বার তাকে বুঝিয়ে বলেন। তারপরও সে তার কার্যক্রম অব্যাহত রাখে।আজ রোববার দুপুরে পূর্বের ন্যায় শরীফ উদ্দিন আবারও মা বাবাকে মারপিট ও নির্যাতন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে সাথে নিয়ে তার বাড়ী থেকে শরীফকে আটক করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারায় শরীফ উদ্দিনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


