
প্রকাশিত,৫মে,২০২১
মোঃ ইলিয়াস হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় অন্তর্গত লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফেদিয়া বাজার থেকে উত্তর দিকে শরীফ বাড়ী সংলগ্ন ফেদিয়া খালের উপর এই পোল টি অবস্থিত। বহু বছর আগে এই পোলটি খালের উপর নির্মাণ করা হলেও বর্তমানে পুলটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে।
বিগত দিনের জনপ্রতিনিধি দের অবহেলার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে, বলে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে যে,প্রতিদিন এই পুল টি পেরিয়ে ফেদিয়া বাজারে হাজার হাজার মানুষ মাছ,পান,তরিতরকারি,সহ নিত্য প্রয়োজনিয় বিভিন্ন দ্রব্য-পন্য সামগ্রী কেনাকাটা করতে দূর দূরন্ত থেকে অনেক ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে এই বাজারে,দুমকী বাজারের এক মাছ ব্যবসায়ী বলেন,মাছ বিক্রি করে বাড়ীতে ফেরার পথে এই পুলের উপর আমি মারাত্মক দূর্ঘটনার শিকার হয়েছি।
ফেদিয়া বাজার থেকে ফেরার পথে দুমকী ফকির বাড়ীর এক বাসিন্দা অভিযোগ করে বলেন যে,বাসায় ফেরার পথে আমি আমার শিশু বাচ্চা নিয়ে দূর্ঘটনার কবলে পড়ে ছিলাম।
এক মোটরবাইক চালক অভিযোগ করে বলেন এই পুল টি দিয়ে যাত্রীদের নিয়ে পারাপারের সময় যাত্রী নিয়ে খালের ভিতরে পানিতে পরে ভয়াবহ দূর্ঘটনায় শিকার হয়েছিলাম।
এছাড়াও অনেকেই অভিযোগ করেছেন যে এই পুলের উপর বহু মানুষ দূর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন,যা কারো কাম্য নয়।
এছাড়াও অনেক স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এই পুলের উপর দিয়ে প্রতিদিন যাতায়েত করে কিন্তু কখন কি দূর্ঘটনা ঘটে সেই চিন্তা সবসময়ই আমাদের ভিতরে কাজ করে বলে শিক্ষার্থীদের অভিভাবক গন সাংবাদিক কে অবহিত করেন।
এছাড়াও শরীফ বাড়ীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিশু শিক্ষার্থীরা এই পুলের উপর দিয়ে স্কুলে যাতায়াত করে,কিন্তু কখন কি দূর্ঘটনা ঘটে তা বলা মুশকিল।তাই পুল টি এখন নতুন করে সংস্কার করা নতুন করে নির্মাণ করা এলাকাবাসীর দাবী।তাই সংশ্লিষ্ট দুমকী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রনালয় সংশ্লিষ্ট দফতরের কাছে পুল টি নতুন করে নির্মাণ করার জন্য বিশেষ ভাবে দাবী জানিয়েছেন এলাকার আপমর সাধারণ জনগণ ও এলাকাবাসী,এটা যেন এখন সময়ের দাবী।


