print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, আগস্ট,২০২১

দিনাজপুর প্রতিনিধি ঃ

দিনাজপুরে বজ্রপাতে কেড়ে নিল ৪জনের প্রান।
আহত হয়েছে ৩জন।

এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালের দেয়া সর্বশেষ তথ‍্য মতে জানা যায় দিনাজপুর সদর উপজেলায় সোমবার ২৩ আগষ্ট ৪নং শেখপুরা ইউনিয়নের ৮নং রেল ঘুন্টি এলাকার মিম,মেহেদী হাসান,আপন ও সাজাদ নামের ৪জন শিশু মোবাইলে গেম খেলতে খেলতে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত‍্যু হয়।এবং তাদের সাথে থাকা মমিনুল ইসলাম,আতিক ও সাজু প্রানে বেঁচে যায় তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যাদের প্রত‍্যেকের বয়স ৯থেকে ১৭বছরের মধ‍্যে বলে সুত্রে জানা যায়। এই সাত জন কিশোর একত্র মিলে রেল ঘুন্টি এলাকার ফাাঁকা জায়গায় মোবাইলের গেম নিয়ে ধ‍্যানমগ্ন হয়ে পরে আর মোবাইলে গেম খেলতে খেলতেই হঠাৎ দুপুর আনুমানিক ২টার সময় প্রচন্ড মেঘের গর্জনের সাথে বজ্রপাত ঘটনাস্থলেই মিম,মেহেদি হাসান,আপন ও সাজ্জাদের মৃত‍্যু হয় এবং অপর তিন কিশোর মমিনুল ইসলাম,আতিক ও সাজু প্রানে রক্ষা পায়। এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে ৪জনের প্রান হারায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।