
প্রকাশিত,১৬, জুন,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
আজ শুক্রবার বেলা আনুমানিক ১২ঃ টার দিকে চিরির বন্দর উপজেলার মাঝপাড়া মা মুড়ির মিল সংলগ্ন মা গরুর ফার্মে এ ঘটনাটি ঘটে।
জনা গেছে, মা গরুর খামারের টিনের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ এর তার গেছে মাঝ খানে বিদ্যুতের পিলার না থাকায় ও এক পিলার থেকে অন্য পিলারের দুরত্ব বেশি থাকায় তার ঝুলেতে থাকে কিছুদিন আগে বাতাসে তার ছিরে পড়েছিলো সেবার কোন ক্ষতি না হলেও। গরুর খামারের মালিক পুরাতন তার পাল্টে নতুন তার ও মাঝখানে পিলার স্থাপনে জন্য বলে বার বার বালার পরেও বৈদ্যুতিক লাইন ম্যানেরা তার কথা গুরুত্ব না দিয়ে পুরনো তার জোড়া লাগিয়ে আবার লাইন সচল করে চিরিরবন্দর পল্লীবিদ্যুত সমিতি । কিছুদিন আগে ঝড় বৃষ্টি শুরু হলে আবার তারের জয়েন্ট স্থানে আবার ফায়ার হয়ে আগুন লাগে পরে বিষয়টি চিরিরবন্দর পল্লীবিদ্যুত সমিতিকে অবগত করলে তারা জানায় বৃষ্টির জন্য সমস্যা হয়েছে আর হবে না বলে তারা জানায়
খামারের মালিক তমাল সরকার বলেন, চিরিরবন্দর পল্লী বিদ্যুতে সমিতির অবহেলার কারনে আমার ২ টি গরু আজ মারা গেলো।
যার আনুমানিক যার মুল্য ৬ লক্ষ টাকা। আমি পল্লী বিদ্যুত সমিতির কাছে বার বার রিকুয়েষ্ট করেছি পুরননো তার পাল্টে নতুন তার ও দুই কারেন্টের পিলারের দুরত্ব বেশি হওয়া মাঝ খানে একটি পিলার স্থাপনের জন্য কিন্তু তারা আমার কথায় গুরুত্ব দেয়নি আজ আমার লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেলো
এই পলীবিদ্যুতের অবহেলায় আমার ক্ষতি হয়েছে আমি এর ক্ষতি পুরন সহ এদের বিচার চাই।


