
প্রকাশিত,০১, ফেব্রুয়ারি,২০২৩
এস.এম জামাল উদ্দিন শামীমঃ
আগামী ৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগদান ও সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল পৌরসভা নির্বাচনে দুই দুইবার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আমিনুল ইসলাম আমিন সরকারের নেতৃত্বে ১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মিছিলটি ত্রিশাল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লিফলেটে উল্লেখিত,
আওয়ামী সন্ত্রাস সরকারের দমন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে লিফলেট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন ত্রিশাল পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক কমিশনার রেজাউল করিম সেলিম,ওয়াহিদুল আলম শহীদ,জামাল উদ্দিন।


