
প্রকাশিত,১১, জুন,২০২২
ময়মনসিংহ প্রতিনিধি ঃ
শনিবার ১১ জুন সকালে ত্রিশাল ডিজিটাল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ জেলার দৈনিক নবজীবনের ব্যুরোচীফ,দৈনিক রুপবানীর বিশেষ প্রতিনিধি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার সহ-সভাপতি কামাল হোসেন ত্রিশাল প্রতিনিধি হিসেবে ওমর ফারুক(দৈনিক রূপবাণী)এবং শাহিনুর ইসলাম কে (দৈনিক নবজীবন) পত্রিকার কার্ড হাস্তান্তর করেন।এই সময় উপস্থিত ছিলেন ত্রিশাল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি শাহ সুলতান রঞ্জু,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার সভাপতি,কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার সাদত জাহাঙ্গীর,ত্রিশাল ডিজিটাল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম জামাল উদ্দীন শামীম,সাপ্তাহিক দূর্নীতির রিপোর্ট পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইরান মজুমদার,বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জসিম উদ্দিন সিকদার,সাংবাদিক আশরাফ সিদ্দিকী পলাশ,আতিকুল ইসলাম আতিক প্রমূখ।


