print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, অক্টোবর,২০২৩

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল শনিবারও বন্ধ থাকতে পারে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ময়মনসিংহ থেকে ছেড়ে যায়নি। এমনকি ঢাকা থেকে কোন বাস আসেনি।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের ম্যানেজার খুরশেদ আলম সততা নিশ্চিত করে বলেন, মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শনিবারও বাস চলাচল বন্ধ থাকতে পারে।

বাস যাত্রী রাজীব আহমেদ বলেন, কাউন্টারে এসে দেখি বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তানিয়া নামের আরেক যাত্রী বলেন, ঢাকা যাওয়ার জন্য আসছিলাম। এসে জানতে পারলাম বাস বন্ধ। আবার বাসায় চলে যাচ্ছি।

এ ব্যাপারে মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেনি।