print news || Dailydeshsomoy

প্রকাশিত,৮ মার্চ, ২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার কেয়া, ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সফল নারী উদ্যোক্তা নাজিরা আখতার ফেরদৌসী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সফল নারী উদ্যোক্তা আসমা সিদ্দিকা বেবী, স্বাবলম্বী যুব মহিলা সমবায় সমিতির সভাপতি উম্মে কুলসুম, উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক আয়শা সিদ্দিকা, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জানো প্রকল্প ইএসডিও”র সহযোগীতায়, ডোমার কিশোর কিশোরীর ক্লাবের সহকারী শিক্ষক সোনা মনি কলির সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারীরা এই নারী দিবসের আলোচনা সভায় মিলিত হয়।