print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, ডিসেম্বর,২০২১

খান আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি,খুলনাঃ-

খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে আওয়ামীলীগ মমোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে কাজ করার অপরাধে ৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
খর্ণিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের এই নেতা- কর্মীদের স্থায়ীভাবে বহিষ্কার করতে উপজেলায় সুপারিশ পাঠানো হয়েছে।
বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন খর্ণিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ মোড়ল, ৬ নং গোনালী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান,সদস্য মোঃ আলতাফ হোসেন বিশ্বাস, ৯ নং বাহাদুরপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী,মোঃ জামাল শেখ, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সাত্তার শেখ, ৪ নং খর্ণিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামীলীগের সদস্য নিমাই চন্দ্র মল্লিক, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ সাত্তার শেখ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ মোজাফ্ফর ফকির।
৪ নং খর্ণিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক ও (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক তুলসী দেবনাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১১ নভেম্বর উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফরোজা খানম মিতার নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় ঐ ৯ জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,স্থায়ীভাবে বহিষ্কারের জন্য খর্ণিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক ও (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক তুলসী দেবনাথের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
নির্বাচনের প্রচার চলাকালে আওয়ামীলীগের শীর্ষ নেতারা হুঁশিয়ারী দিয়ে বলেছিলেন,নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।