
প্রকাশিত,২৭ এপ্রিল, ২২১
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার সকাল ১১টায় শিবগঞ্জের হাউসনগর হতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ১জনকে এবং বিকেল ৫টায় শিবগঞ্জের বালুটুঙ্গি গ্রামের একটি আমবাগান হতে ৫০০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র উপ-পরিদর্শক আসগার আলী জানান, অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ শিবগঞ্জের জঙ্গল্যাপাড়ার আবুবাক্কার সিদ্দিকের ছেলে ফারুক আহমেদ (২৮) আটক করা হয়। এঘটনায় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আহসানকে পলাতক আসামী হিসেবে দেখানো হয়েছে।
সোমবার বিকেলে ৫০০ পিস ইয়াবাসহ শিবগঞ্জের বালুটুঙ্গি গ্রামের মোঃ তহুরুল ইসলামের ছেলে মোঃ আকবর আলী (৪০) ও ভোলাহাট উপজেলার শিকারী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মোঃ আনিসুর রহমান খালেক (৬০)কে হাতেনাতে আটক করা হয়।
উভয় ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


