
প্রকাশিত,২০,মে,২০২১
মোঃসুজন,টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার এলাকা থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব-১২। র্যাব জানায়, মঙ্গলবার ( ১৮ এপ্রিল ) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে এই অভিযান চালায়।
র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন হেরন্দ্রপাড়া সাকিনন্থ ছামানবাগ মোড় নামক জায়গায় মোঃ নান্নু মিয়া (৪৩), পিতা- নবীউল্লা এর চায়ের দোকানের সামনে পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালায়।
এসময় র্যাব মো. নুর ইসলাম (৩৮) নামের একজনকে হেরোইনসহ আটক করেন। সে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরন্দ্র পাড়া গ্রামের মো. নবীউল্লার ছেলে। তার সঙ্গে থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ১,০০,০০০ টাকা) এবং ০১টি মোবাইল ফোন এছাড়া নগদ ১৬৪৫ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।
ধৃত আসামী টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট
তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে।
আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ)
ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।


