
প্রকাশিত,২২, জানুয়ারি,২০২২
উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শালা-দুলাভাই নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কালিহাতীর পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মাসুম (৩০) । এরা সম্পর্কে মামাতো শালা দুলাভাই।
নিহতদের আত্মীয় আব্দুল জলিল জানান, মোতালেব হোসেন ও মাসুম সম্পর্কে মামাতো শালা দুলাভাই। উপজেলার হাতিয়াতে মাসুমের আপন বোনের বিয়ের দাওয়াত খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মরফিন হাসান জানান, বিয়ের দাওয়াত খেয়ে শেষ করে বাড়ি ফেরার ঢাকাগামী বেনাপুল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আব্দুল লতিফ
উত্তর টাঙ্গাইল প্রতিনিধি
তারিখ ঃ ২২/০১/২২


