print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, ডিসেম্বর,২০২১

জয়পুরহাট প্রতিনিধিঃ

আসছে ২৬ ডিসেম্বর জয়পুরহাটে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছেন জেলা জাতীয় পার্টি। বৃহস্পতিবার দুপুরে সুগারমিল রোডের জেলা জাতীয় পার্টি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ে স্বারকলিপি দিয়েছেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, সহ সভাপতি শফিকুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, পুরানাপৈল ইউ পি নির্বাচনে লাঙ্গল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভোটারদের সরকার দলীয় প্রার্থীর নেতা কর্মীরা নানারকম হুমকি ও ৯ দফা দবি জানিয়ে নির্বাচন সুষ্ঠ করার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট