print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, জুলাই,২০২৩

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

জামালপুর শহরের দেউর পাড় চন্দ্রায়
আলেয়া গার্ডেনে ৩ দিন ব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ বৃক্ষ মেলার আয়োজন করেন আলেয়া গার্ডেনের কতৃপক্ষ।

বুধবার (১২ জুলাই) দুপুরে স্থানীয় শহরের দেউর পাড় চন্দ্রায় আলেয়া গার্ডেনে এ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

এ সময় উপস্থিত ছিলেন আলেয়া গার্ডেনের সত্ত্বাধিকারী আলেয়া আজম,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নারায়ন চন্দ পাল রানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন,পৌর আওয়ামী লীগের সদস্য বিএম রাজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মেলার থাকছে ঐতিহ্যবাহী পুতুল নাচ , খাবার ও চায়ের স্টল , দেশি-বিদেশী ফলজ-বনজ-ঔষধী ও সৌন্দর্য্যবর্ধক ৩০০ প্রজাতির গাছের বিপুল সমারোহ, ঐতিহ্যবাহী পুতুল নাচ,নাগর দৌলা সহ বিভিন্ন রকমের আয়োজন। বৃক্ষমেলা সকাল ১১ টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ সহ বৃক্ষমেলায় আগত সকল দর্শনার্থীরা।

তারিখ-১৩-৭-২৩ইং