
প্রকাশিত,১১, ফেব্রুয়ারি,২০২২
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মান্নান (৬৫) জয়পুরহাট সদর উপজেলার মুসলিম নগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর জাহান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক ব্যক্তির মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত আব্দুল মান্নানকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার মরদেহ তাঁদের বাড়িতে নিয়ে গেছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তবে মোটর সাইকেলের কোন পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা মরদেহ তাদের বাড়িতে নিয়ে গেছেন।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট


