print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৭ জানুয়ারি ২০২১

বিশেষ প্রতিনিধি —ঃ

নির্বাচনি প্রচারের কৌশল হিসেবে পোষ্টার, বিলবোর্ড, পাড়া-মহল্লায় মাইকে ঘোষণা বা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার চল বহুকাল ধরে।কিন্তু বর্তমান সময়ে আগের মত প্রচারণার থাকলে ও বর্তমানে প্রচারণায় যুক্ত হয়েছে ডিজিটাল মাধ্যম।
বিশ্বব্যাপী করোনা আতঙ্কের প্রভাব পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারীদের মধ্যেও করোনা ভীতি ও সচেতনতা লক্ষণীয়।পাশাপাশি করোনা নিয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন প্রার্থী ও তার সমর্থকরা।
গুনজন শোনা যাচ্ছে বড় দুই দলের প্রার্থীর চেয়ে সাবেক পৌর মেয়র ও বর্তমান পৌর মেয়র পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল জনগণের নিবর ভোটে এখন পর্যন্ত এগিয়ে। ১৬ জানুয়ারি
নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। গোপালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল।নির্বাচনে জয়লাভের জন্য স্ব স্ব পক্ষের নেতা কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।প্রচারণার মাধ্যমে সকল প্রার্থী যার যার জনপ্রিয়তা দেখানোর চেষ্টা করছেন।