
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
মির্জাগঞ্জ উপজেলার সকল ছাত্রসমাজ ও মুসলমানদের ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার।
মোঃ ইমরান হাওলাদার বলেন, মির্জাগঞ্জ উপজেলার সকল ছাত্রসমাজ ও মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি ছাত্রসমাজ ও মির্জাগঞ্জ বাসীর অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।
মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ ছাত্রসমাজ এবং উপজেলা গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। এ অদৃশ্য আততায়ী করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমি কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।পবিত্র এ দিনে মির্জাগঞ্জের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।


