
প্রকাশিত,২২, জুন,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো রফিকুল (৪০) নামে এক যুবকের। উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের বানিয়া পাড়ায় ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর আনুমানিক ১২ টায় এ দুর্ঘটনাটি ঘটে। রফিকুল ইসলাম আব্দুলপুরের নান্দেড়াই বানিয়াপাড়ার মৃত ওয়াহেদ আলীর পুত্র।
পারিবারিক সূত্রে জানাযায়, নিজ শয়নকক্ষের বৈদ্যুতিক সুইচ নষ্ট হওয়ায় নতুন সুইচ লাগানোর কাজ করছিলেন তিনি। এসময় অসাবধানতা বসত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় রফিকুল। পরে পরিবারের সদস্যরা রফিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ।


