
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালপুর–আলমপুর এলাকা থেকে আসাদুল হক (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ওই এলাকার মৃত এরফান আলীর ছেলে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসাদুল হকের কাছ থেকে ৩০ দশমিক ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



