print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৭-১২-২০২০

মোঃবায়েজিদ হোসেন গৌরিপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ ।

মোট ৩৫২ জন (মেয়র) পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন। তাদের মধ্য থেকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ,সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই পরিপ্রেক্ষিতে,ময়মনসিংহ গৌরিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা মাঝি হিসাবে দলীয় মনোনয়ন পয়েছেন মোঃ শফিকুল ইসলাম হবি।