
প্রকাশিত, ২৪ জানুয়ারি, ২০২১
মোঃ বায়েজিদ হোসেন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা পৌরসভা নির্বাচনের দুই মেয়র প্রার্থী নৌকা মার্কার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন।
তারা হলেন-
পৌরসভার বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোবাইল প্রতীকে প্রার্থী আবদুর কাদির।
ও,
সন্ত্রাসীদের হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রর স্ত্রী তাহরিমা আক্তার চুমকী।
সন্ত্রাসীদের হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রর স্ত্রী তাহরিমা আক্তার চুমকী বলেন, মাসুদুর রহমান শুভ্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার শতভাগ প্রস্তুতি নিয়েছিলেন,
তার স্বপ্ন বাস্তবায়ন করতে, আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমার স্বামী আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, এবং তিনি পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তাই নৌকার বিজয় সুনিশ্চিত করতে, ও স্বামী হত্যার সঠিক বিচারের দাবীতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
অপরদিকে মোবাইল প্রতীকে প্রার্থী আবদুর কাদির বলেন- আমি বিপুল ভোটে ২ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমার বাবা ৫ বার কমিশনার ছিলেন। এখন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা কথা বলেছেন। নৌকাকে বিজয়ী করার স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।


