
গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ববিতা রাণী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ববিতা রাণী ওই গ্রামের অজিৎ চন্দ্র বর্মনের স্ত্রী। তার বাড়ী জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জুমদীয়া ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে।
নিহতের পরিবারের দাবী, দাম্পত্য কলোহের জের ধরে শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময়ে স্বামীসহ পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান মুঠো ফোনে ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যপারে একটি অস্বাভাবিক মৃত্যু ( ইউডি) মামলা হয়েছে।
০১/১১/২০২০ ইং।


