
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ ইখতিয়ার রহমান কবির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।রাজনীতিতে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন।
নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় গলাচিপাসহ পটুয়াখালী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ইখতিয়ার রহমান কবিরের এ অর্জন গলাচিপাবাসীর জন্য গর্বের। তার নেতৃত্বে যুবসমাজ আরও সুসংগঠিত হবে এবং জাতীয়তাবাদী রাজনীতির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।এদিকে নবনির্বাচিত যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও যুবসমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



