print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২২

আয়নাল ইসলাম ঃ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অবঃ) গিয়াস উদ্দিন আহমেদ, সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ভারতের নয়া দিল্লি এশিয়ান ইনিস্টিউট অব মেডিকেল সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মেদের ভাতিজা মানিক মিয়া জানান, তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগছিলেন। দেড়মাস আগে চিকিৎসার জন্য ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি।

তিনি ৯ মে ১৯৫৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি এমএসএস ও এলএলবি ডিগ্রী অর্জন করেছেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

গিয়াস উদ্দিন আহমেদ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
তিনি সংসদ সদস্য থাকাকালীন গফরগাঁওয়ের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন।