
প্রকাশিত,১৭, সেপ্টেম্বর,২০২৩
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে কামরাঙ্গা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে পৌরশহরের ৯ নং ওয়ার্ডের শিলাসী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সাজ্জাত পার্শবর্তী নান্দাইল উপজেলার মহেশকুড়া এলাকার মোখলেস মিয়ার ছেলে।
নিহত সাজ্জাত স্থানীয় শিশু মেলা কিল্টারগার্ডেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায় শিশু সাজ্জাত তার পরিবারের সাথে গফরগাঁও পৌরশহরের শিলাসী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। ঘটনার দিন বিকেলে বাসার লোকজনের অগোচরে কামরাঙা পাড়তে গাছে উঠলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
পরে বাসার ও পরিবারের লোকজন খোঁজ পেয়ে শিশু সাজ্জাতকে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ মাহমুদা পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর ফয়জুর রহমান জীবন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন মর্মান্তিক ও হৃদয় বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।


