print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২২-১২-২০২০
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের ভোট।
সেই লক্ষ্যে মেয়র সহ কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা ব্যাপক উদ্দীপনার মাধ্যমে ভোটারদের কাছে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পৌরসভার ৩ নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান, ডালিম, প্রতীক মার্কায় উন্নয়নের অসমাপ্ত কার্যক্রম অব্যাহত রাখতে ভোটারদের দ্বারে দ্বারে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, কাউন্সিলর আনিসুর রহমান বিগত দিনে ৩ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছে, উনার কার্যক্রম সাধারণ গরিব দুঃখী মানুষের আস্থার প্রতিফলন ঘটেছে।

তিনি সাধারণ গরিব দুঃখী মানুষের দুঃখ বুঝেন তাদের পাশে থাকেন, তাই সাধারণ ভোটাররা পুনরায় আনিসুর রহমান কে ভোট দিয়ে নির্বাচিত করার দাবি জানান।
কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বলেন,
বিগত ৫ বছর যেমনি ভাবে সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, পুনরায় যদি নির্বাচিত হতে পারি ৩ ওয়ার্ড এর উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব, ৩ নং ওয়ার্ডবাসীর কাছে তার প্রত্যাশা ২৮শে ডিসেম্বর নির্বাচনে আপনাদের দোয়া সহযোগিতা ও ভোট চাই। আপনাদের খেদমত করার পুনরায় সুযোগ দিন।