print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৮-১২-২০২০

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় নির্বাচন সোমবার (২৮ ডিসেম্বর) রেকর্ডসংখ্যক ভোটে জয়ী হলেন আওয়ামীলীগ প্রার্থী ইকবাল হোসেন সুমন এবং জামানত হারালেন বিএনপি প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন।

ব্যাপক ভোটারের উপস্থিতিতে দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারিতে পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনায় গঠে নাই।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী, বর্তমান মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন জয়ী হয়েছেন। নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভূঁঞা বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন হাজার ১২৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন ধানের শীষ প্রতীকে ১৯০ ভোট পেয়েছেন।
গফরগাঁও পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৯৬ জন। পৌরসভার মোট ভোটারের ৫৬% ভোটার ভোট প্রদান করেন।
এই প্রথমবারের মতো গফরগাঁও পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়।

দেশ সময় / আয়নাল ইসলাম,