print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, ডিসেম্বর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

৫ম ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হয়্ওয়া গেছে ।

নৌকা প্রতীক মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন- ১নং রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান সাইফুল আলম, ২নং বারোবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম, ৩নং চরআলগী ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান শামসুজ্জামান, ৪ নং সালটিয়া ইন্ডিয়ান বর্তমান চেয়ারম্যান, নাজমুল হক ঢালী,
৫নং যশোরা ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, ৬নং রাওনা ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান, মোঃ সাহাবুল আলম , ৮নং গফরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুল আলম , ৭নং মশাখালী ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল খান ৯নং পাঁচ বাগ ইউনিয়নে নতুন প্রার্থী মোঃ মাহাবুবুল আলম ১০নং উস্তি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃনজরুল ইসলাম ১১নং লংগাইর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন ১২নং পাইথল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান,মোঃ আখতারুজ্জামান, ১৩নং দত্তের বাজার, ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মোসাম্মৎ রোকসানা বেগম, ১৪নং নিগুয়ারী ইউনিয়নের নতুন প্রার্থী, মোঃতাইজুল ইসলাম মৃধা,১৫ টাংগাব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোফাজ্জল হোসেন,।

৭,ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

আয়নাল ইসলাম,/ দেশ সময়