
প্রকাশিত,১০, সেপ্টেম্বর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাপের কামড়ে আরাফাত নামে দশ বছরের এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের টানপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আরাফাত সাপের কামড়ে মৃত্যু হয় বলে জানা গেছে।
মৃত আরাফাত স্থানীয় শিলা বাজার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মাটির দেয়ালের বসত ঘরে টেবিলে বসে নিহত আরাফাত পড়ালেখা করছিল।এসময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে আরাফাতকে ওঝার কাছে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না থাকায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি ঘটনা নিশ্চিত করে জানান,পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি শিশুটিকে সাপে কামড় দিয়েছে। ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।


