print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, অক্টোবর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের মোঃ হাশেমের ছেলে মোঃ সাগর মিয়া ( ১৮) কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জানা যায় (০৩, অক্টোবর) রবিবার দুপুরবেলা আকাশ মেঘলা দেখে ছত্রাইল বিল নামক এলাকা থেকে নিজেদের গৃহপালিত গরু বাড়িতে আনতে গেলে পথিমধ্যে
বজ্রপাতে সাগর নিহত হয়েছে বলে জানা গেছে।

সাবেক ওয়ার্ড মেম্বার বাদল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।