
প্রকাশিত,১১, সেপ্টেম্বর,২০২৩
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের মীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এস আই আজিবুর রহমান পিপিএম বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের মীরবাজার এলাকায় একজন অজ্ঞাত নারীর মরদেহ রেললাইনে ছড়িয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গফরগাঁও রেলওয়ে ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে ভোররাতে বা সকালে চলন্ত ট্রেন থেকে পড়ে কিংবা রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় উদঘাটনের জন্য চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


