print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়মতার মধ্যে রাখতে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যের হাট উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সুলভ মূল্যের হাট উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন ।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

উপজেলা পরিষদ চত্বরে উক্ত বাজারে ভোক্তাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পন্যের সুলভ মূল্যের দোকান বসানো হয়। বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা হাট উদ্ভোধনের পর থেকেই দোকানে ভিড় জমাচ্ছেন।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ‘গফরগাঁও ডিম ও দুধের দাম অত্যধিক বেড়ে গেছে। এর ফলে প্রান্তিক জনগণ উপকৃত হবে এবং তারা সহজেই সুলভ মূল্যে এসব পণ্য কিনতে পারবেন। এ উদ্যোগে গফরগাঁও বাসীর রমজানের খরচ কমে তাদের জীবনযাত্রা আরো সহজ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।’