
প্রকাশিত,২০, জুন,২০২১
ফয়সাল চৌধুরী:
খুলনা বিভাগে করোনাভাইরাসে একদিনে ২৮ জনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।করোনা ভাইরাস( কোভিড-১৯) শনাক্তের সংখ্যাও ঊর্ধ্বমুখী ।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে এ বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
এ দিকে কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৪ জন। একই সময়ে খুলনা বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন।
দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৭ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ২ জন, যশোরে ৪ জন, নড়াইলে ১ জন, মাগুরায় ১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং ঝিনাইদহে ৪ জন মৃত্যুবরণ করেছেন।


