
প্রকাশিত,১৬, আগস্ট,২০২৩
নোমান আহমেদ(কোম্পানীগঞ্জ) সিলেটঃ
১৫ আগস্ট আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ ১৬ আগস্ট রোজ বুধবার বাদ আছর কোম্পানীগঞ্জ উপজেলা সদরে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নেত্রীর সুস্থতা কামনার লক্ষ্যে
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কবির আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জুরহান আহমদ, উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, পশ্চিম ইসলানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক (পাশা)’ এছাড়াও জসিম উদ্দিন, সেলিম আহমদ, নিরব আহমদ, সাইফুল ইসলাম, আহমদ ইছান, জোনায়েদ আহমদ এবং উপজেলা ছাত্রদল নেতা সামি ইসলাম, আক্তার হোসাইন, খলিল আহমদ লিখন মিয়া, ইলান মিয়া, মুরশিদ আহমদ, সিরাজ আহমদ, ইমন মিয়া, রাইহান আহমদ, ফারুক মিয়া, লিক্সন মিয়া প্রমূখ।


