print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, জুলাই,২০২১

ফয়সাল চৌধুরী,কুষ্টিয়াঃ

কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি ক্রমশ আরো বেশী ভয়াবহ রুপ ধারন করছে।
গত ৪৮ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়
৩২ জন ও উপসর্গ নিয় মারা যান ১৩ জন। জেলায় মোট এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩২৮ জনের এবং শনাক্ত হয় ১০ হাজার ৬০।

পিসিআর ল্যাব ও সিএস অফিস তথ্য মতে কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮। ৯ জুলাই কুষ্টিয়া সদরে নতুন করে করোনা সনাক্ত হয়েছে ৯৭ জন, মৃত্যু হয় ৪ জনের।

কুমারখালী ১৭ জন, মৃত্যু হয় ১ জনের। দৌলতপুরে ১৮ জন, মৃত্যু বরন করেন ৩ জন। ভেড়ামারায় ৩৭ জন, মৃত্যু বরন করেন ১ জন। মিরপুরে ০৩ জন, মৃত্যু বরন করেন ৩ জন। খোকসায় ০৪ জন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন ২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৪ জন। বর্তমানে জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৩৭১ ।হোম আইসোলেশনে আছে ৩ হাজার ১ শত ৩ জন। করোনা পরীক্ষা হয়েছে রিপোর্ট অপেক্ষমাণ আছে ২৯২৬ টি স্যাম্পল।

শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় ও কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্রে জানাযায়, ৯ জুলাই থেকে ১০ জুলাই গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১৮ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া ২০০ শয্যা করোনা ডেডিকেডেট হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে কুমারখালীর ২ জন ও ভেড়ামারা হাসপাতালে মারা গেছেন ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে ৩২৮ জনের মৃত্যু হয়।এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের হয়েছে ১০ হাজার ৬০ জনের ও সুস্থ হয়েছে মোট ৬ হাজার ৩ শত ৭৯ জন।

শনিবার দুপুর পৌনে ৩ টার সময় কুষ্টিয়া ২০০ শয্য করোনা ডেডিকেডেট হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘন্টায় ৯ জুলাই সকাল ৮ টা থেকে – ১০ জুলাই সকাল ৮ টা পর্যন্ত সদর হাসপাতালের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৫জন।করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন আরো ৩ জনসহ সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে ২৯২ জন ভর্তি আছেন। তাঁদের মধ্যে করোনায় ১৯২ জন ও উপসর্গ নিয়ে ১০০ চিকিৎসা নিচ্ছেন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানায়ায,এ ছাড়া জেলার পাঁচটি উপজেলায় আরও ১০০ রোগী ভর্তি আছেন।

এ দিকে কুষ্টিয়া ২০০ শয্যা করোনা ডেডিকেডেট হাসপাতালের নিমো’র অথায়নে এইচ এম ট্রেডাস মাধ্যমে প্রায় ৬ হাজার লিটার ধারন ক্ষমতা সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক থেকে পুরো হাসপাতালের প্রায় ৩৪৭ টি পয়েন্টের মাধ্যমে সংযোগ দেবার কাজ প্রায় শেষের দিকে।

কুষ্টিয়ায় ২০ দিন ধরে চলছে লকডাউন কিন্তু থেমে নেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা