
প্রকাশিত,১৯, নভেম্বর,২০২২
মোঃ জুয়েল রানা, তিতাসঃ
আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে তিতাস উপজেলা বিএনপি প্রস্তুতি সভা করেছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, মাহাবুব আলম সরকার, এমদাদ হোসেন আখন্দ, মোয়াজ্জেম হোসেন মুন্সী, ডাঃ গোলাম মহিদ্দিন জিলানী, রুবি ইসলাম, সদস্য আক্তার বেপারী, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ভূঁইয়া প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


