
প্রকাশিত,২১,মে,২০২১
সামিউর, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি :
বহুল আলোচিত কালীগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ ২১ই মে শুক্রবার বিকাল ৫ টার সময় ঝিনাইদহ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সালাম হোসেন ও সাধারণ সম্পাদক আলিফ আবেদীন গুঞ্জন সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত থেকে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করেন।
আবদুস সালাম (জয়) কে সভাপতি করে, সিনিঃ সহ সভাপতি তরিকুল ইসলাম, সহ সভাপতি এস.এম সুমন দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার, যুগ্ম সাধারন সম্পাদক লিসান আদনান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক (মন্টু মামু), সহ সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, কোষাধ্যক্ষ, রিয়াজ হোসেন, প্রচার সম্পাদক আজিম আলী, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার সহ সামিউর রহমান ও আব্বাস আলীকে নির্বাহী সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে।


