print news || Dailydeshsomoy

করোনাভাইরাসে আক্রান্ত দক্ষিণ ভারত এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গ্লামারাস এই অভিনেত্রী কদিন ধরেই হায়দারাবাদে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। সম্প্রতি তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে হায়দারাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।