print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭,মে,২০২১

মোঃ ইকরামুল হাসান বিশেষ প্রতিনিধি, কক্সবাজারঃ

কক্সবাজার টেকনাফ সীমান্ত দিয়ে পাচারের সময় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৫১ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার মধ্যরাত দেড়টার দিকে অভিযান চালিয়ে এই সব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭মে মধ্যরাত দেড়টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি চৌকশ অভিযানিক দল মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একজন ব্যক্তিকে মোটর সাইকেল যোগে সাদা রংয়ের বস্তা নিয়ে আসার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয় কোস্ট গার্ডের সদস্যরা। এসময় পাচারকারী কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তা দিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। ফলে পাচারকারিকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলানিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।