
প্রকাশিত,১০, জুন,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সকাল ১১টায়১০মে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে৫০ টি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের প্রতিটি জেলা-উপজেলায়, নির্মাণাধীন ৫৬০ টি, মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলা নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গফরগাঁওয়ে স্থানীয়ভাবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাবুদ্দিন বাদল,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন গফরগাঁও উপজেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন। গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার।
পাগলা থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদ।
এ সময় বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম, আলেমে দ্বীন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশ সময়,/আয়নাল ইসলাম।


