print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৯-১২-২০২০
ঈশ্বরদী প্রতিনিধি ঃ
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোয়নপত্র ঘোষণা। বর্তমান মেয়র টিটু বঞ্চিত,

অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদস্যুতা, স্বেচ্ছারিতা, প্রবীণ নেতাকর্মীদের সঙ্গে অশালীন আচরণ ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এককচ্ছত্র আধিপত্য বিস্তার করার অপরাধে আসন্ন পৌর সভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বঞ্চিত হলেন বর্তমান মেয়র ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর জামাই আবুল কালাম আজাদ মিন্টু। আর মনোনয়ন পেলেন স্থানীয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ত্যাগী ও নির্যাতনে শিকার ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মনোনয়ন বোর্ডে দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়ন প্রদান করেন।
এর আগে বৃহস্প্রতিবার দৈনিক কালের কণ্ঠে মেয়র জামাই মিন্টুর বিরুদ্ধে পৌরবাসী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন দিনমজুরদের মতামতের ভিত্তিতে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ঈশ্বরদী ও ঢাকাতে ব্যাপকভাবে আলোচিত ও আলোড়ন সৃষ্টি করে।

আওয়ামী লীগের একাধিক সূত্র মতে, বর্তমান মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ওরফে জামাই মিন্টুর বিরুদ্ধে হাজারো অভিযোগের পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মুজিব জন্মশত বর্ষের উন্নয়ন থেকে মেয়র জামাই মিন্টু ঈশ্বরদী পৌরবাসীকে বঞ্চিত করেছেন। শুধু তাই নয়, পৌরসভায় বিগত ১০ বছর ধরে মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটে বিজয়ী হয়েও পৌর সভায় উন্নয়নমূলক কোনো কাজই করেননি। এতে ঈশ্বরদী পৌরবাসী ও দলীয় নেতাকর্মীদের নিকট আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই কারণে স্থানীয় আওয়ামী লীগের ভাবমূর্তিপুনদ্ধারের জন্য মেয়র জামাই মিন্টুর বিপক্ষে দলের ১৫ জন মেয়র মনোনয়ন প্রত্যাশা করেন।

সূত্রগুলো আরো জানায়, এসব মনোনয়ন প্রত্যাশিতদের মধ্যে ১২ জনই মেয়র মিন্টুর বিরুদ্ধে মনোনয়ন বোর্ডে দুর্নীতি, টেন্ডারবাজি, ভূমিদস্যুতা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে অশালীন আচরণপূর্বক মারপিট করাসহ হাজারো অভিযোগ করেন। একই সঙ্গে মেয়র মিন্টুকে বারবার দলীয় মনোনয়ন প্রদান করায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। একক আধিপত্য বিস্তার করে যা ইচ্ছে তা করে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তাই তাকে মনোনয়ন না নিয়ে নতুন মুখ আনার দাবি জানান। নেতাকর্মীদের এসব দাবির প্রেক্ষাপটের ভিত্তিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
এদিকে জামাই মেয়র মিন্টুকে মনোনয়ন না দেওয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞা জানিয়ে মিষ্টি বিরতণ করেছেন দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা। একই সঙ্গে ঈশ্বরদী রেলগেটস্থ বাস টার্মিনালে আলোক সজ্জা করা হয়েছে। পৌর সভায় দীর্ঘদিন ধরে একক আধিপত্য বিস্তার করে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসা জামাই মিন্টুর ভয়ে ঘরে থাকা শত শত মানুষ তাৎক্ষণিকভাবে রাস্তায় বের হয়ে আসেন। বিজয় উল্লাস, মিছিল ও মিষ্টি বিতরণ করেন।