
প্রকাশিত,১৭,মে,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া বাস ষ্টান্ড থেকে বেনাপোলগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করে।অপর এক আসামি পালিয়ে যায়। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৭ মে)সকাল ১১ টার দিকে স্বর্ণপাচারকারীকে আটক করে বিজিবি। দুপুর ২ টায় প্রেসলিস্ট দিয়ে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবি।
আটকৃত আসামি সুমন মিয়া বেনাপোল পৌরএলাকার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।পালাতক আসামী একই গ্রামের ফারুকের ছেলে ইমরুল(২৫)।
শার্শার আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম জানান,তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন খবরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক র্পযায়ে যশোর-বেনাপোল মহাসড়কের চাচড়া বাস স্টান্ড থেকে সন্দেহ ভাজন যুবককে ধরা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে প্যান্টের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬৭ লাখ টাকা মুল্যের ১০টি স্বর্ণবার পাওয়া যায়। পরে আটক পাচারকারীকে স্বর্ণবারসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৭/০৫/২০২১


